ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কক্সবাজার | অক্টোবর ১৯, ২০২৬, ১০:৩৮ পিএম মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দু শুক্কুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৮ অক্টোবর) ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দু শুক্কুর ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার রাজঘাট গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার গুরা মিয়ার ছেলে। 

অভিযোগে জানা যায়,গত ১৩ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে চার বছর বয়সী শিশুটি নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় আব্দু শুক্কুর চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরের বারান্দায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!