ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ইসলামী ব্যাংক হাসপাতালের কমলাপুর ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১৯, ২০২৬, ০৬:৫৬ পিএম ইসলামী ব্যাংক হাসপাতালের কমলাপুর ভবন উদ্বোধন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতালের কমলাপুর নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) কমলাপুর মেট্রো স্টেশনের সন্নিকটে ভবনটি উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কেএম মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।

ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন। অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ কনসালটেন্ট, সুপারিনটেনডেন্ট, আইবিএফ-এর নির্বাহী-কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

 

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!