ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২২, ২০২৬, ০৯:৪১ পিএম সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন

সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু জানা নেই।

প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!