ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মান্দায় দুর্গাপূজায় হিন্দু ও আদিবাসীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি ডা. টিপু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | অক্টোবর ১৬, ২০২৬, ০৬:৪২ পিএম মান্দায় দুর্গাপূজায় হিন্দু ও আদিবাসীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি ডা. টিপু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এসব শাড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিতরণ করা হয়। 

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিক, ঠাকুরমান্দা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক এবং প্রসাদপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার। 

এ ছাড়া অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ শাড়ি বিতরণের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের উৎসবের আনন্দে শামিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সহায়তা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!