শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে।
এ জন্য পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

