ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | অক্টোবর ১৬, ২০২৬, ০৯:১৫ পিএম পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পানাম গাবতলী এলাকায় জনসাধারণের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ। 

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমার নামাজের পর বৈদ্যের বাজার ইউনিয়নের পানাম গাবতলী এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে জনসাধারণের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। পানাম গাবতলী ও এর আশপাশের এলাকায় জনসাধারণের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। 

কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয়দের দাবি, পানাম গাবতলীর খেলার মাঠটি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি। প্রায় ৪০ বছরেরও বেশি সময় আগে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রেখে এর মালিক বাবু মারা যান। বক্তাদের অভিযোগ, মাকসুদা গং জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে খেলার মাঠটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
 

স্থানীয়দের দাবি, পানাম গাবতলী ও আশপাশের এলাকা জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ। এলাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ সময় বক্তারা পানাম গাবতলী ও আশপাশের এলাকায় সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে জনসাধারণ তাদের প্রতিবাদ ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।

কালের সমাজ/কে.পি

Link copied!