ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ থেকে দুই খাতে কর্মী নেবে থাইল্যান্ড, নিয়োগ কবে?

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৬, ২০২৬, ০৯:৩৯ পিএম বাংলাদেশ থেকে দুই খাতে কর্মী নেবে থাইল্যান্ড, নিয়োগ কবে?

কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে থাইল্যান্ড সরকার। দেশটির এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে।

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের শ্রম নীতিবিষয়ক এক হালনাগাদ তথ্যে প্রচলিত শ্রমবাজারের বাইরে গিয়ে নতুন তিনটি দেশ থেকে কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়।

থাইল্যান্ডের অর্থনীতিতে কৃষি ও নির্মাণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দীর্ঘদিনের শ্রমিক সংকটে এ দুই খাতের উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন দেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ বিবেচনা করছে দেশটির সরকার।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কতজন কর্মী নেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো কোটা বা সংখ্যা চূড়ান্ত হয়নি। তবে কর্মী নিয়োগের প্রাথমিক প্রস্তুতি এগিয়ে চলছে।

পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে তিন দেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। তবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত, আবেদনপ্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং কর্মী পাঠানোর সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।


এ উদ্যোগ বাস্তবায়িত হলে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে কাজের সুযোগ বাড়তে পারে। 
কালের সমাজ/কে.পি

Link copied!