নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. আল-আমিন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার তেগাড়িয়া গ্রামের ঘোলহারিয়া ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে চকআবরুশ গ্রামের মো. এরশাদের ছেলে মো. আল-আমিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
তিনি বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
কালের সমাজ/কে.পি

