ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন নৈতিকতা ও সম্প্রীতির আহ্বান

জেলা প্রতিনিধি, বাগেরহাট | অক্টোবর ১৪, ২০২৬, ০৮:২৮ পিএম বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন  নৈতিকতা ও সম্প্রীতির আহ্বান

ইসলামের আলোয় আলোকিত হোক ব্যক্তি, পরিবার ও সমাজ—নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্বের এমন বার্তা নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে বিশাল ইসলামী মহাসম্মেলন।
গত মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন।
জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাগেরহাটের আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান ছিলেন আল্লামা শাহ সালাহউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহিববুর রহমান বাকী নদভী। প্রধান বক্তা ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি আবু তাহের আল মাদানী।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ইমাম ও খতিবেরা শুধু মসজিদেরই পথপ্রদর্শক নন, সমাজে ন্যায়বিচার, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায়ও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!