মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাকির হোসেনকে হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতার এবং কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির সকল সহযোগী সংগঠন।বৃহস্পতিবার দুপুর ১২টায় মাগুরা সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে চৌরঙ্গী মোর হয়ে, ইসলামপুরপাড়া
বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া সাকিবের রাজনৈতিক সহযোদ্ধারা অতিদ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।বুধবার সকাল ৬টায় সাকিরকে, তার কর্মস্থল মাগুরা বাসটার্মিনালের,রয়েল পরিবহনের কাউন্টার মধ্যে পিছন থেকে গুলি করে হত্যা করে খুনিরা পালিয়ে যায়।
প্রথমে এটাকে ডাক্তার স্ট্রোক জনিত মৃত্যু বললে হাসপাতাল বাড়ীতে নিয়ে গোসল দেওয়ায় প্রস্তুতিকালে সাকিরের মাথার পিছনে গভীর ক্ষত দেখতে পেলে আবারও হাসপাতালে নিয়ে আসা হয়।এরপর তার মাথার ভেতর থেকে গুলি বের করা হয় এবং ঘটনাস্থল থেকে গুলির খোঁসা উদ্ধার করে পুলিশ। মাগুরা জেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু বলেন,ডিসেম্বরের ডেটলাইনকে সামনে রেখে একটি রাজনৈতিক মহল ও তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করতে নানা পরিকল্পনা করছে।তারা জাতীয়তাবাদী দলের মেধাবী রাজনীতিবিদদের হত্যার টার্গেট করেছে,এই পরিকল্পনার একটা অংশ হিসাবে সাকির হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে।অবিলম্বে খুনীদের সনাক্ত করে দ্রুত সময়ে ফাঁসির ব্যবস্থা করতে হবে।
কালের সমাজ/কে.পি

