ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২২, ২০২৬, ০৪:২৪ পিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে স্টেকহোল্ডারদের সমন্বয়ে সিটিজেন’স চার্টার বিষয়ে সচেতনতা ও অবহিতকরণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাংকের মতিঝিল শাখায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রাফাত উল্লা খান। প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. রাফাত উল্লা খান বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মানোন্নয়নে সিটিজেন’স চার্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ চার্টার যথাযথভাবে প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল, স্টেকহোল্ডারদের সহযোগিতা এবং শতভাগ শরীয়াহ্ পরিপালনের মাধ্যমে আমাদের ব্যাংককে ইসলামী ব্যাংকিং খাতের অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত করব,ইনশাহ্আল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। তিনি গ্রাহকদের সিটিজেন’স চার্টার সম্পর্কে অবহিত করার পাশাপাশি ব্যাংকের বিদ্যমান বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন আর.আর. স্টিলের চেয়ারম্যান জনাব ডা. সুমন চৌধুরী। তিনি বিনিয়োগের মুনাফার হার হ্রাসসহ গ্রাহকদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। 

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মঞ্জুরুল আলম,সিনিয়রভাইস প্রেসিডেন্টসি.জি.এম. আসাদুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণও স্টেকহোল্ডারবৃন্দ। অনুষ্ঠানেসভাপতিত্ব করেন মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শরীফ চৌধুরী।
কালের সমাজ/কে.পি

Link copied!