ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট | অক্টোবর ২০, ২০২৬, ১০:৩৩ পিএম পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে রামপালের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আবহমানধরে এই জনপদে দেখছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই আমরা অসাম্প্রদায়িক বাঙালি হিসেবে বসবাস করে আসছি। সেই ছোটবেলা থেকেই দেখছি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উৎসবমূখর পরিবেশে পালিত হয়ে থাকে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করে থাকি সবাই। এখানে সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই আমরা বাঙালি ও বাংলাদেশি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মিরাখালী রোনসেন সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এই সরকার অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বাস করে। সবার সমান অধিকারের নিশ্চয়তায় বিশ্বাস করে। এই রাষ্ট্র সর্বাত্মক আপনাদের পাশে আছে এবং আপনাদের সর্বচ্চ অধিকার নিশ্চিত করতে কাজ করছে। ধর্ম পালনে আমরা বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু না, আমি বলি ধর্ম যার যার উৎসবও তার তার এবং দেশটা সবার। পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। 

বিশেষ করে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও বৃক্ষ রোপণ অন্যতম। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আপনার সামাজিক রয়েছে বেশকিছু দায়বদ্ধতাও। তাই শুধু মন্দির বা মসজিদে গেলেই ধর্ম পালন হয়না বরং গাছ লাগানোও প্রার্থনার একটি অংশ। আগামীর সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতায় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিকের ক্ষেত্রে নিশ্চিত করতে কাজ করছে সরকার।

 আমরা মোংলা বন্দর ও ইপিজেকে আরো গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে আরো দুই থেকে তিন লক্ষ এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আমি এই পাঁচ বছর এই জনপদের জন্য কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই এবং রামপাল ও মোংলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ মাসুদুর রহমান, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, মিরাখালী রোনসেন সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি, রতন কুমার পাল ও সাধারণ সম্পাদক বিভুতি ভূষণ পাল। দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!