ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

জেলা প্রতিনিধি,শরীয়তপুর | অক্টোবর ২০, ২০২৬, ০৮:২৭ পিএম বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ মঙ্গলবার ভোর প্রায় ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। বনপাড়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

এর মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেনও রয়েছেন। ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে আরও চারজনের (এক শিশুসহ) মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নিহতদের বেশিরভাগের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।তবে একজনের পরিচয় পাওয়া গেছে জুয়েল মাদবর পিতা মৃত জহিরুদ্দিন মাদবর তার বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা থানার রামকৃষ্ণপুর পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!