ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

না ফেরার দেশে ইবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তরিকুল

ইবি | অক্টোবর ২০, ২০২৬, ১০:০৫ পিএম না ফেরার দেশে ইবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তরিকুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম মারা গেছেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর হাস পাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে বিভাগের শিক্ষক ও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।

তরিকুল বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঝিনাইদহ একটি বাসা ভাড়ায় থাকতেন। তার বাড়ি চুয়াডাঙ্গার জেলায়।

পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মাঝে গত কুরবানী ঈদের সময় একবার তার প্যানিক অ্যাটাকের কারণে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজকে আবারও তার একই সমস্যা দেখা দেয়। বন্ধুবান্ধবরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও তরিকুল কে আর বাঁচানো যায়নি।

জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘আমার বিভাগের প্রথম ব্যাচের ছাত্র তরিকুল ইসলাম আজ শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছে। তরিকুলকে একজন সৃজনশীল এবং বাস্তবজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবেই দেখে এসেছিলাম। মাত্রই অনার্স শেষ করা তরিকুলের এমন জীবনাবসান কোনোভাবেই কল্পনাযোগ্য না। সৃষ্টিকর্তার নিকট তার পারলৌকিক শান্তির জন্য প্রার্থনা করি।’

তাঁর মৃত্যুতে বিভাগের শিক্ষক-সহপাঠী ও ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!