ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ

এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ | অক্টোবর ২০, ২০২৬, ০৯:৫৩ পিএম শাহজাদপুরে  বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২ বান ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার (২০ অক্টোবর) শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ প্রতিমন্ত্রী ড. এ মুহিত, এমপি। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত,  সহকারী কমিশনার ( ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার  সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকাবাল হোসেন হিরু,

সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন হোসেন, সোনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রুবেল রানা  ছাত্রদের আহ্বায়ক আল-মামুন জুয়েল প্রমুখ। এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!