ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার আনন্দে ভাগিদার শতাধিক অসহায় পরিবার, শ্রীমঙ্গলে যোশেফ দাশগুপ্তের বস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | অক্টোবর ২০, ২০২৬, ১০:৩৭ পিএম দুর্গাপূজার আনন্দে ভাগিদার শতাধিক অসহায় পরিবার, শ্রীমঙ্গলে যোশেফ দাশগুপ্তের বস্ত্র বিতরণ

উৎসবের আনন্দে ভাগিদার হলেন শতাধিক অসহায় ও দুস্থ মানুষ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক  যোশেফ দাশগুপ্ত (যশো)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গা মন্ডপে দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে শতাধিক গরীব, অসহায় ও দুস্থ নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, যা এলাকাবাসীর মাঝে সাড়া ফেলে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিএনপির তুখোড় রাজনীতিবিদ যোশেফ দাশগুপ্ত (যশো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ (গোপাল)।

আয়োজকরা জানান, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বস্ত্র পেয়ে খুশি হয়ে ওঠেন উপকারভোগীরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!