ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২৫, ২০২৬, ১২:২৮ পিএম বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ, জানবেন যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে আন্তশিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছ। চূড়ান্ত তারিখ নির্ধারণের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

আন্তশিক্ষা বোর্ড সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে শিগগিরই মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর আলোচনা শেষে আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে।

ফলাফলের জন্য পরীক্ষার্থী বা অভিভাবকদের স্বশরীরে শিক্ষা বোর্ডে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। ফল প্রকাশের পরপরই ঘর বসেই অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে তা সংগ্রহ করা যাবে।

এইচএসসির ফল দেখার নিয়ম

১. অনলাইনে ফল পাওয়ার পদ্ধতি : পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে।

এরপর পরীক্ষার বছর (২০২৬), নিজ বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোডের সুবিধাও থাকবে।

২. প্রতিষ্ঠানের জন্য একযোগে ফল ডাউনলোড : শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।

৩. মুঠোফোনে এসএমএসের মাধ্যমে : ইন্টারনেট সুবিধা না থাকলেও যে কোনো মোবাইল অপারেটর থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।

মেসেজ লেখার নিয়ম: HSC স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026

উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে তাকে লিখতে হবে: HSC DHA 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর দেশের সব কটি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

কালের সমাজ/এসআর

Link copied!