ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পর ঈশ্বরদীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ২৫, ২০২৬, ০৫:০৩ পিএম উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পর ঈশ্বরদীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পর পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফলে এবারের দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপি নেতৃবৃন্দের মতে, অতীতে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে এমন আয়োজন করা সম্ভব হয়নি।  

দীর্ঘ প্রতীক্ষার পর শহরের আলোবাগ মাঠে শনিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বিশেষ অতিথি পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।  

পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবু জাহিদ উজ্জ্বলের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক  রফিকুল ইসলাম নয়নের পরিচালনায় আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।  

এছাড়া সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, উপজেলা মহিলা দলের আহবায়ক রোকেয়া হাশেম, পৌর মহিলা দলের সভাপতি রোকেয়া সুলতানা, পৌর বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, আকরায় রায়হান বাবু, খোরশেদ আলম দিপু, এ্যাডভোকেট আহসান হাবীব পিনু বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।  

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বহিষ্কৃত নেতাদের কড়া সমালোচনা করে বলেন, "ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করে এবার নিজেরাই কমিটি ঘোষণা করেছে, যা অত্যন্ত হাস্যকর। সন্ত্রাসী ও মাস্তানি করে তারেক রহমানের বিএনপি করা যাবে না।" তিনি আরও যোগ করেন, যারা বহিষ্কৃত হয়ে ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকে ভোট দিয়েছেন, তাদের আর দলে ফিরে আসার কোনো সুযোগ নেই।  

জামায়াত নেতার সাম্প্রতিক বক্তব্যের জবাবে হাবিব বলেন, "জামায়াত নেতা ডা. শফিকুর রহমান বলেছেন তারা আর এই সরকারকে সমর্থন করবেন না। এত অল্প সময়ে অস্থির না হয়ে সরকারকে সময় দেওয়া উচিত। আপনারা লংমার্চের নামে গাড়িতে চড়ে যাচ্ছেন, অথচ লংমার্চ করতে হলে পায়ে হাঁটতে হয়।"  

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান বক্তা ও পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। নতুন এ কমিটিতে রেজাউল করিম সভাপতি এবং এ এস জাকারিয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!