ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ | অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৪৮ পিএম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি গৌরীপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান।

 ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এ.এফ.এম. শহীদুল্লাহ‍‍`র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা ও হুমায়ূন কবির খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর এবং উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম সরকার।

এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা মোস্তফা কামাল, প্রভাষক মুহাম্মদ খায়রুল ইসলাম, সার্ভেয়ার এ.কে.এম. রহমতুল্লাহ, অ্যাডভোকেট আজিজুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, জসিম উদ্দিন, মাহফুজুল আলম, আজিজুল আরজু, আনিছুর রহমান স্বপন, সোহাগ মিয়া, আজিজুল হক সাগর, সাবেক ছাত্রনেতা ইনজেমামুল হক হৃদয়, খোকন মিয়া, মিরাজ মিয়া, আব্দুল হেলিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আমির হোসেন, আকিব মিয়া, সাদ্দাম হোসেন ও আব্দুর রাশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও ময়মনসিংহ জেলা আইন ছাত্রফোরামের সদস্য সচিব মশিউর রহমান রবিন, খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ রিফাত হোসেন, শাহিন আলম, জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয়, আমিনুল ইসলাম খানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা ও আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!