ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | নভেম্বর ১, ২০২৬, ০৭:৩৭ পিএম কয়রায় জাতীয় যুব দিবস পালন  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা বিতরন সহ ঋনের চেক বিতরণ করা হয়েছে। রবিবার  (১ নভেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেনের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, এনজিও প্রতিনিধি আরিফুজ্জামান, যুব প্রতিনিধি রাসেল আহমেদ, যুব নারী মাহফুজা খাতুন প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষনের সনদপত্র সহ যুব ঋনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ যুবক যুবতী সদস্যরা উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!