ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বুড়িচংয়ে ফকির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা | নভেম্বর ১, ২০২৬, ০৮:৫৪ পিএম বুড়িচংয়ে ফকির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

​কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার (১ নভেম্বর ২০২৬) ফকির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ‍‍`ফকির বাজার কলেজ শিক্ষা পরিবার‍‍`-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন।

​সংস্থাগোষ্ঠী ও প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফকির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মো. পিজিউর আলম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. তানভীর হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এ টি এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ কে এম সাইফুল ইসলাম টিপু এবং বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির বাবুল।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, ২নং বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. ইমদাদুল হক পলাশ এবং ২নং বাকশীমুল ইউনিয়ন বিএনপির নেতা জনাব মো. জসিম উদ্দিন।

​অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি জনাব জাকির হোসেন এবং শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম।

​সমাবেশে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শিক্ষার্থীদের নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে সম্মানিত অতিথিবৃন্দকে কলেজ পরিবারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!