বাগেরহাটের রামপালে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে `দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও যুবকদের ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী অফিসার মীজ তামান্না ফেরদৌসী।
বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে রামপালের বিভিন্ন স্থান থেকে যুব সংগঠনের সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দক্ষ ১৫ যুবদের মাঝে মোট ১০ লক্ষ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
কালের সমাজ/কে.পি

