ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১, ২০২৬, ০৮:১১ পিএম কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা নিরসনে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন,  ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, সরকার এটি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শ্রমমন্ত্রী জানান, পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি শ্রমিক অসন্তোষের পেছনের কারণগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন শিল্পাঞ্চলের নিরাপত্তা ও জনজীবনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়েও সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে এরই মধ্যে 


কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!