ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ভোলার তজুমদ্দিনে সালাউদ্দিন ও মঞ্জুর তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী

জেলা প্রতিনিধি,ভোলা | নভেম্বর ১, ২০২৬, ০৯:৩৭ পিএম ভোলার তজুমদ্দিনে সালাউদ্দিন ও মঞ্জুর তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর  ইউনিয়নের চর মোজাম্মেল এলাকায় সালাউদ্দিন ও মঞ্জু নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি, জমি দখল, মাদক কারবার ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে একাধিক  মামলা থাকার পরও প্রকাশ্যে চলাফেরা করায়  স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ,বিগত দিনে সালাউদ্দিন ও মন্জু প্রভাব বিস্তার করে  এলাকায় জোরপূর্বক জমি দখল, মাদক কারবার, নারী নির্যাতন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জরিত রয়েছে । ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরতারা গা ঢাকা দিলে কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী সময়ে আবারও এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ছড়িয়ে এলাকায় অশান্ত তৈরী করছে ।
গত ৭ আগস্ট রাতে চর মোজাম্মেল এলাকায় এক গৃহবধূ ও তাঁর পরিবারের ওপর হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তাদের বিরুদ্ধে  মামলা রয়েছে । 
 ঐ মামলা থাকা সত্বেও প্রকাশ্যে থাকায়  ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, (১) সালাউদ্দিন, পিতা—ইব্রাহিম মাঝি এবং (২) মঞ্জু, পিতা—মজিবুল মাঝি; উভয়েই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে নোয়াখালী ও তজুমদ্দিনসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায়।

এত মামলা থাকা সত্ত্বেও তাঁরা পুলিশের নাকের ডগায় চলাফেরা করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
 কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!