ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | নভেম্বর ১, ২০২৬, ০৯:৫৪ পিএম জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ অক্টোবর) রাতে  দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত হয়েছেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জয়পুরহাটের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল হক মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!