বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিষয়টি বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আংশিক আহবায়ক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবে।
আংশিক এই কমিটির আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে এবং সদস্য সচিব করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে
কালের সমাজ/কে.পি

