ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | নভেম্বর ৩, ২০২৬, ০৯:২৬ পিএম মান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নওগাঁর মান্দায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের (সিএ) আল এমরান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, যুবনেতা ডি.এম আব্দুল মালেক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ  প্রমুখ ।

সেমিনারে নজরুল গবেষক ও পানিয়াল কলেজের অধ্যাপক আমজাদ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, আদর্শ ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। রেবা আক্তার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর নজরুলের জীবনী ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!