ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে মাদক বিক্রির টাকাসহ আটক এক

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | নভেম্বর ৩, ২০২৬, ০৮:৫০ পিএম গোপালগঞ্জে মাদক  বিক্রির টাকাসহ  আটক এক

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তেরোশ ৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক, মাদক বিক্রির ও একটি মোটরসাইকেলসহ নাইমুরকে আটক করা হয়। এ সময় তাঁর সাথে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান।

এসআরবি জানায়,এ ঘটনায় আটক ও পলাতক দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


কালের সমাজ/কে.পি

Link copied!