ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নিকেতন সোসাইটি কে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৩, ২০২৬, ০৬:১৭ পিএম নিকেতন সোসাইটি কে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

নিকেতন এলাকার বাসিন্দাদের সার্ভিস চার্জ ও অন্যান্য ফিপরিশোধে ক্যাশলেসপেমেন্ট সুবিধা দিতে নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে বাংলা কিউআরস্ক্যান করেএই এলাকার বাসিন্দারা খুব সহজেই তাদের দৈনন্দিন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে নিকেতন সোসাইটির ভেতরে যাতায়াতের জন্য ব্যবহৃত বগিযাত্রীপরিবহনসার্ভিসে বাংলা কিউআর পেমেন্ট চালু করা হয়েছে। এরফলে, সোসাইটির বাসিন্দাদের যাতায়াত ও ভাড়া পরিশোধ আরও সহজ হবে।  ২ নভেম্বর২০২৬ ঢাকার নিকেতনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল পেমেন্ট সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিংডিরেক্টরঅ্যান্ডসিইও তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এর জয়েন্ট ডিরেক্টর জুয়েল মজুমদার এবং নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল বাশার।
 

এছাড়াও অনুষ্ঠানেউপস্থিতছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আরিফসহ অন্যান্য সাধারণ সদস্য ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক পর্যায়ক্রমে পুরো নিকেতন এলাকায় বাংলা কিউআর সেবার পরিধি বাড়াবে। এর ফলে বাসিন্দারা নগদ টাকার ঝামেলা ছাড়াই শুধু কিউআর কোড স্ক্যান করে তাদের সার্ভিস চার্জ ও অন্যান্য ফি দিতে পারবেন। পরবর্তীতে এই সুবিধা নিকেতনের ছোট দোকান, সুপারস্টোর, মুদি দোকান, ফার্মেসি এবং অন্যান্য স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণ করা হবে, যাতে নাগরিকরা তাদের দৈনন্দিনট্রানজ্যাকশনেস্বাচ্ছন্দ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে পারেন।
 

এইউদ্যোগেরবিষয়েব্র্যাক ব্যাংকের ম্যানেজিংডিরেক্টরঅ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সারাদেশে ৭৫,০০০-এরও বেশি মার্চেন্ট পয়েন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে বাংলা কিউআর সেবা বিস্তারে নেতৃত্ব দিচ্ছে। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সাথেআমাদের এই চুক্তিটি মূলত কমিউনিটি বা এলাকাভিত্তিক পেমেন্ট ব্যবস্থাকে সহজ করার একটি উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ইকোনমিভিশনকে বাস্তবে রূপ দিতে আমরা আমাদের কিউআর নেটওয়ার্ক আরও বাড়িয়ে যাবো, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতেসহায়তাকরবে।” উল্লেখ্য, বাংলা কিউআর হলো একটিইন্টারঅপারেবলডিজিটাল পেমেন্ট মাধ্যম, যার মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা এমএফএসঅ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এটি ব্যবসায়ীদের জন্য নগদ টাকা লেনদেনের ঝামেলা ছাড়াই পেমেন্ট নেওয়ার একটি চমৎকার ও নিরাপদ মাধ্যম।
 

নানাবিধসুবিধার পাশাপাশিবাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের ডিজিটাল লেনদেনের রেকর্ড রাখতে পারবে, যা ব্যবসায় স্বচ্ছতা আনবে এবং ব্যাংকিংব্যবস্থার সাথে তাদের সম্পৃক্ততা বাড়াবে। স্থানীয় ব্যবসা ও সেবাদাতাদের ডিজিটাল পেমেন্টের আওতায় এনেব্র্যাকব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পুরো নিকেতন কমিউনিটির জন্য ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও কার্যকর করে তোলা।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!