ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৩, ২০২৬, ০৪:৫১ পিএম অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন  প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে ঢাকা জেলার ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষকএক মাসব্যাপী (১০০ ঘণ্টা) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সোমবার (০২ নভেম্বর ২০২৬) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) ২৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এডিশনাল ডিরেক্টর ও প্রকল্প পরিচালক মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের ডিপিডি মোহাম্মদ ওয়াসিম এবং অগ্রণী ব্যাংক পিএলসি-এর উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল মোত্তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।
 

কালের সমাজ/কে.পি

Link copied!