জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ ফিরোজা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এস আর বি।
এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত ২টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর থানাধীন পৌরসভাস্থ নতুনহাট শেখপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের দামুদাপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মোঃ কোরবান আলী এবং পিতার নাম মৃত আব্দুল জব্বার।
এ সময় তাঁর হেফাজতে থাকা ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এসআরবি -৫ জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কালের সমাজ/কে.পি

