দেশের উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল বাজারব্যবস্থার সম্প্রসারণ এবং প্রাকৃতিক উপায়ে সুস্বাস্থ্য সচেতনতা তৈরির প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ইকোম্যাক্স গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটির উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’।
গত ৭ নভেম্বর ২০২৬, শনিবার ঢাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় প্রতিনিধি, মডেল সদস্য, ক্যাপ্টেন ও সিনিয়র ক্যাপ্টেনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহাদাত হোসেন বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রচলিত বাজারব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উদ্যোক্তাবান্ধব হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা এমন একটি ডিজিটাল বাজারব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মধ্যস্বত্বভোগী ও অসাধু সিন্ডিকেটের প্রভাবমুক্ত হয়ে উৎপাদক, উদ্যোক্তা, পরিবেশক এবং ভোক্তারা একটি কার্যকর বাণিজ্যিক ব্যবস্থার আওতায় আসতে পারবেন।”
তিনি আরও বলেন, “দেশের বাজারব্যবস্থায় সিন্ডিকেটের প্রভাব কমিয়ে একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাজারব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের নতুন সুযোগ পাবেন। সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই ইকোম্যাক্স গ্লোবাল লিমিটেড কাজ করে যাচ্ছে।”
এ সময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাইনউদ্দিন আল-আপন। তিনি তাঁর বক্তব্যে উদ্যোক্তা তৈরির গুরুত্ব, ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং পরিকল্পিতভাবে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার এবং সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠানটি প্রাকৃতিক পণ্য ও সুস্বাস্থ্যবিষয়ক সচেতনতা, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয়ে একটি সমন্বিত ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যাশা নিয়ে কাজ করছে। বিশেষ করে দেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের ডিজিটাল বাজারব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করে তাদের ব্যবসায়িক সক্ষমতা ও সম্ভাবনা বিকাশে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সফলতা অর্জনকারী উদ্যোক্তাদের সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
ইকোম্যাক্স গ্লোবাল লিমিটেডের প্রত্যাশা, একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উদ্যোক্তাবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখা এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি করা।
কালের সমাজ/কে.পি

