ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৮, ২০২৬, ১০:১৩ পিএম বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৮ নভেম্বর) সকালে স্থানীয়রা ঝিরিতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।নিহত শরীফ শহরের তালুকদারপাড়া এলাকার জহিরের ছেলে।

 তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি ।

কালের সমাজ/কে.পি

Link copied!