ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে জাকারিয়া পিন্টু‍‍`র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা!

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ৮, ২০২৬, ০৮:৪২ পিএম ঈশ্বরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে জাকারিয়া পিন্টু‍‍`র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা!

পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের বেলগেটস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  বিকালে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু‍‍`র নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে বাজারের ১নং গেট সংলগ্ন এলাকায় তৃণমূল ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকারিয়া পিন্টু। 
‎
‎প্রধান অতিথি বলেছেন, বর্তমানে দেশের শিল্পকারখানা ও অর্থনীতি ধ্বংসের পর্যায়ে কারন দেশের অর্ধেক সম্পদ ফ্যাসিস্ট হাসিনা বিদেশে নিয়ে পালিয়েছে আর বাকি যা ছিল তা ইউনুস সরকারের আমলে জামায়াত এনসিপি লুটপাট করে খেয়েছে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সেই অর্থনীতিকে চাঙ্গা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তবে এখন আবার নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। আর তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে জামায়াত-এসনিপি। 
‎
‎তিনি বলেছেন, দেশের আপমর জনগন বিশ্বাস করে জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের উপর দেশ ও জাতির দায়িত্ব তুলে দিয়েছেন। জনগন যেখানে সরকারের পক্ষে, পালিয়ে যাওয়া আ‍‍`লীগ তখন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে  গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে বলছি খুব সাবধান! ভুলেও মাথা চাঁড়া দিয়ে উঠার চেষ্টা করবেন না, মাথা কেটে ফেলা হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান করবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র ও দেশের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূল ঘোষিত ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন নিফা, খন্দকার তৌফিক আলম সোহেল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, ঈশ্বরদী উপজেলা যুবদলের দলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহবুবুল আলম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল প্রমূখ।

কালের সমাজ/কে.পি

Link copied!