ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ভোলায় ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

এম এ আকরাম, ভোলা | নভেম্বর ৮, ২০২৬, ১০:০৯ পিএম ভোলায়  ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  তাকে আটক করে ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিন ফরাজীর বসতঘরের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটক আল আমিন ফরাজী চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৮।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!