ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | নভেম্বর ১১, ২০২৬, ০৮:১৫ পিএম ‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ১২০ ফুট চিমনিবিশিষ্ট অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ‘ফরাজি ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।


‎বুধবার (১১ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


‎ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ ‘ফরাজি ব্রিকস’ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

‎

‎অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ এবং জেলা আনসার দলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎

‎পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!