ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নাঙ্গলকোটে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | নভেম্বর ১১, ২০২৬, ০৮:০১ পিএম নাঙ্গলকোটে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

কুমিল্লার নাঙ্গলকোটে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সোনালী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক কুমিল্লা-সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান।

সোনালী ব্যাংক নাঙ্গলকোট শাখা সিনিয়র কর্মকর্তা মিনহাজুল ইসলাম প্রান্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম, বাংলাদেশ ব্যাংক উপপরিচালক (ক্যাশ) মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক সুশর্মা সেন।

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, জালনোটের প্রচলন দেশের অর্থনীতি ও আর্থিক লেনদেনের জন্য ক্ষতিকর। অসাধু চক্র বিভিন্ন কৌশলে বাজারে জাল নোট ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে টাকা লেনদেনের সময় প্রত্যেককে সতর্ক থাকতে হবে।

তাঁরা আরও বলেন, বিশেষ করে বড় অঙ্কের নোট গ্রহণের ক্ষেত্রে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে পরীক্ষা করতে হবে। নোটের জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল বৈশিষ্ট্যসহ অন্যান্য চিহ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে। সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তা পুনরায় বাজারে চালানোর চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বক্তারা জাল নোট প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!