ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সেবা নিলেন ৫৪ হাজারের বেশি মানুষ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১১, ২০২৬, ১০:২৩ পিএম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সেবা নিলেন ৫৪ হাজারের বেশি মানুষ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বাড়ছে স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সংখ্যা। সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এক মাসে ৫৪ হাজার ৩৭৭ জন মানুষকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। চিকিৎসা, প্রসূতি সেবা, রোগ নির্ণয় ও শিশুদের টিকাদান কর্মসূচিতে হাসপাতালটির এ কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্টোবর মাসের প্রতিবেদন অনুযায়ী, এক মাসে হাসপাতালের জরুরি বিভাগে ৪ হাজার ৬৫২ জন, বহির্বিভাগে ২১ হাজার ৯১১ জন এবং অন্তর্বিভাগে ৮২১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময়ে ১৪৩টি স্বাভাবিক প্রসব ও ৫টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১ হাজার ২০ জনকে মাইনর সার্জারি সেবা প্রদান করা হয়েছে।
 

রোগ নির্ণয় ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অক্টোবর মাসে ১ হাজার ৫৮০ জনের ল্যাবরেটরি পরীক্ষা, ২৫০ জনের এক্স-রে এবং ২২৩ জনের ইসিজি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে রোগীদের পরিবহনে ৩৭ বার অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচির আওতায় ৭ হাজার ২১৮ জন শিশুকে সেবা দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১২ হাজার ৮৬৭ জন এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ৬৫০ জন মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং স্বাভাবিক প্রসবের ওপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, হাসপাতালের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবার মান আরও উন্নত করা এবং রোগীদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
 

সংশ্লিষ্টদের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও গতিশীল হলে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ হবে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের ভূমিকা

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!