ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশের অভিযান

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | নভেম্বর ১১, ২০২৬, ০৭:৪৭ পিএম ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশের অভিযান

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে ফুটপাতে অবৈধ হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

‎বুধবার (১১ নভেম্বর) সকালে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ভরাডোবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ফুটপাতে অবস্থিত অবৈধ হকার ও অন্যান্য প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়।

‎ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের ওসি খোরশেদ আলম  জানান, হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিওন এর পুলিশ সুপার এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!