ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ | নভেম্বর ১১, ২০২৬, ০৭:২০ পিএম শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার (১১ নভেম্বর)  সকালে শাহজাদপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বিনামূল্যে কৃষি প্রণোদনা  পেয়ে কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত হয়েছেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারিভাবে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরিষার আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। কৃষকেরা বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে। এতে সরিষা চাষে তারা আরও আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন। কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যা হলে এ মৌসুমে শাহজাদপুরে সরিষার ভালো ফলন হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!