ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নয়ন-এর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব।
সমাবেশে বর্তমান সরকারকে অন্যায়ভাবে অস্থিতিশীল করার চেষ্টা কিংবা দেশের অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা করা হলে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিকভাবে চিরতরে প্রতিহত করার কঠোর হুঁশিয়ারি দেন প্রধান অতিথি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, যারা আজ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছেন এবং বিএনপিকে নিয়ে নানা কথা বলছেন, তারা অতীতেও সরকার উৎখাতের অপচেষ্টা করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, হুমকি-ধামকি বন্ধ করে ন্যায্য ও রাজনৈতিক ভাষায় কথা বলুন।
নির্বাচন ও আসনপ্রাপ্তি নিয়ে কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “আজ গায়ে-গতরে যত মাংস দেখছেন আর যতগুলো আসন পেয়েছেন, তার সব ভোট আপনাদের নিজস্ব নয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ ভোটার, বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং অর্থের বিনিময়ে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মানুষের ভূমিকা রয়েছে।
দলীয় শৃঙ্খলা ও নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এবং তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত দল করতে হলে অবশ্যই দলীয় শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে রাজনীতি করতে হবে। যারা অতীতে ভুল করেছেন বা দলের বাইরে গিয়ে অন্য প্রতীকে কাজ করেছেন, তারা ভুল স্বীকার করে দলে ফিরতে চাইলে বিষয়টি বিবেচনা করা হবে; তবে একই সাথে বিএনপিতে থেকেও দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া বরদাস্ত করা হবে না।
এ সময় স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, খুব শীঘ্রই ঈশ্বরদীতে ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে এবং ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী ১৯ তারিখে পাবনা রেল স্টেশনে বহুল কাঙ্ক্ষিত ঢাকা-পাবনা ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই ট্রেন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হলেও স্পষ্ট করা হয়েছে যে, এই ট্রেন ঈশ্বরদী হয়েই চলাচল করবে এবং ঈশ্বরদীর মানুষ এতে যাতায়াত করতে পারবে। তিনি উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সুজন, যুগ্ম আহবায়ক হাসিবুল ইসলাম হাক্কে মন্ডল, যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক মাহফুজা খাতুন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা, আব্দুল্লাহ আল ওমর সুমার, তুহিন বিন সিদ্দিক, আবু সাঈদ লিটন, ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, তুহিন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া হাশেম, সাধারণ সম্পাদক মাফরুহা খাতুন চামেলী,পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক কনক মন্ডল, যুগ্ম আহবায়ক বিপুল হোসেন বুদু,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এইচ এম জাকারিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম অটল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, সহ-সভাপতি ইমরান হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক বিকি আগারওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবীর জেহাদ, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সম্রাট হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। অনুষ্ঠানে তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
কালের সমাজ/কে.পি

