জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিদায় নিলেন আরেক নেতা। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে দল ছাড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্যসচিব মো. জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত কারণের কথা জানিয়ে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে জহিরুল ইসলাম লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাইরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।’
দলীয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জহিরুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সন্তান। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের আন্দোলনের পর জহিরুল এনসিপিতে যোগ দেন। পরে ২০২৬ সালের ২১ জানুয়ারি তাকে রামগঞ্জ পৌর এনসিপির সদস্যসচিব মনোনীত করা হয়।
পদত্যাগের বিষয়ে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, কী কারণে তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন, তা তার জানা নেই। তবে জাতীয় নির্বাচনের পর জহিরুলের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ হয়নি।
এ বিষয়ে জানতে এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি
কালের সমাজ/কে.পি

