ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জয়পুরহাট ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | নভেম্বর ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম জয়পুরহাট ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মারামারির অভিযোগ রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে।

এ ছাড়া গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!