জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ০৯ নভেম্বর, সোমবার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. ফয়েজ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, মো. আব্দুল মতিন এবং মো. ইকবাল হোসেন খাঁসহ ব্যাংকের জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহণ করেন।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/কে.পি

