ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু চিকিৎসার জন্য বীমা থেকে পাওয়া গেলো আড়াই কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৯, ২০২৬, ০৪:২৬ পিএম ডেঙ্গু চিকিৎসার জন্য বীমা থেকে পাওয়া গেলো আড়াই কোটি টাকার বেশি

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুচিকিৎসারবীমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকেটানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না।মেটলাইফের কাছ থেকে সময়মতো বীমার টাকাপেয়েগ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন। এ অর্থ তাঁদের হাসপাতালের খরচ মেটানোরপাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে।

বীমাদাবি পরিশোধের এ চিত্রঅপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গেএটি দেখায়, বীমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধনয়, গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!