নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ঢাকা আর্মি ক্লাব বনাম মান্দা ইয়ুথ ক্লাবের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় ঢাকা আর্মি ক্লাব ৪-১ গোলে মান্দা ইয়ুথ ক্লাবকে পরাজিত করে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোটগাড়ী শহীদ সামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মণ্ডলের সভাপতিত্বে এবং ফরিদ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান (মকে), যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আয়োজকদের মতে, আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণ ও যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, নতুন ক্রীড়া প্রতিভা বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে।
ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে মান্দা উপজেলার গোটগাড়ী শহীদ সামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

