ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

খুলনার ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো | নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৪১ পিএম খুলনার ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় আবারও এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবার যিনি নিহত হয়েছেন- শেখ জাকির হোসেন (৪৩) নামে এক স্থানীয় নেতা। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খুলনায় ফের বিএনপি নেতা খুন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ‍রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখ জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনকে যখন গুলি করা হয়, তখন খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভা চলছিল। এর মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে সূত্র আরও জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দুই বছরে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১১ নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!