নাটোর সদর ধরাইল খেলার মাঠে আজ ১৩ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় জহির আলম জেহের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের ২য় ম্যাচে জয় পেলো ভাঙ্গুড়া উপজেলার স্বনামধন্য ক্লাব ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব,ভাঙ্গুড়া,পাবনা।
খেলার প্রথমার্ধের ২০ মিনিটে প্রথম গোল করেন শুভ এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো ১ গোল করে দলকে এগিয়ে নেন আর্মি সরীফ।দ্বিতীয়ার্ধে খেলার একদম শেষের দিকে প্রতিপক্ষ দল ১ টি গোল পরিশোধ করার ভাঙ্গুড়া আডিয়াল যুব স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয়ী হোন।
ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান বিএম ছানা উল্লাহ জানান ২০২৬ সালে পাবনা জেলা সহ সিরাজগঞ্জ ও নাটোর জেলার একাধিক মাঠে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব। সেই ধারাবাহিকতা থেকে নাটোর সদরের এই জহির আলম জেহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া। আমাদের এই ক্লাবের টার্গেট নতুন ও প্রতিভাবান খেলোয়াড়ের সমন্বয়ে আরো এগিয়ে যাওয়া।এই ফুটবল টুর্নামেন্টে সামনের সেমিফাইনাল টার্গেট করে নিয়মিত ঐতিহাসিক বড়াল ব্রিজ ফুটবল খেলার মাঠে খেলোয়াড় অনুশীলনে মনোযোগি করে তোলা।
আগামী সেমিফাইনাল খেলার জন্য ভাঙ্গুড়া উপজেলার সকল ক্রীড়াপ্রেমি ও সাধারণ মানুষের কাছে দোয়া চাই।আপনারা এই স্বনামধন্য ক্লাবের পাশে থাকলে খেলাধুলায় আরো এগিয়ে যাবে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব, ইনশাল্লাহ।
কালের সমাজ/কে.পি

