শৈলকূপা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক ‘কালের সমাজ’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় শৈলকূপা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকূপা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি শাহীন আক্তার পলাশ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের সমাজ পত্রিকার শৈলকূপা উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক টিটো মিজান, নির্বাহী সদস্য শাহিদুজ্জামান বিপুল, জাহাঙ্গীর আলম টুটুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ -দপ্তর সম্পাদক রিপন হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মধ্য দিয়ে ‘কালের সমাজ’ পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কালের সমাজ/এসআর

