ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সত্য ও ন্যায়ের পথে অবিচল যাত্রায় কালের সমাজ

এসআই শফিক | নভেম্বর ১২, ২০২৬, ০৩:২০ পিএম সত্য ও ন্যায়ের পথে অবিচল যাত্রায় কালের সমাজ

আজ আমাদের প্রিয় দৈনিক কালের সমাজ পত্রিকা ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যের সঙ্গে পদার্পণ করল। পত্রিকাটি যাত্রার শুরু থেকেই যে অঙ্গীকার নিয়ে আমরা আপনাদের সামনে এসেছিলামÑসত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হওয়া এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনÑআজকের এই দিনে আমরা সেই প্রত্যয়কে আরও একবার দৃঢ়ভাবে স্মরণ করছি।

আজকে নিরপেক্ষ সংবাদ প্রকাশ, সত্য, ন্যায়, মানবিকতা ও বস্তুনিষ্ঠতার আদর্শকে ধারণ করে সমাজের কল্যাণে অবিচলভাবে এগিয়ে চলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ‘কালের সমাজ’। অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের অধিকার, সামাজিক সচেতনতা এবং ইতিবাচক পরিবর্তনের পক্ষে ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। একইসঙ্গে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে সত্যের কোনো বিকল্প নেই। আর সেই সত্যকে মানুষের সামনে তুলে ধরা এবং ন্যায়ের পক্ষে জনমত সৃষ্টি করা সময়ের অন্যতম দাবি। ‘কালের সমাজ’ সেই দায়িত্ববোধ থেকেই সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে যখন অন্যায় ও অনিয়ম মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সত্যের পক্ষে কথা বলা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবুও নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সাহসিকতা। ‘কালের সমাজ’ বিশ্বাস করে, দায়িত্বশীল লেখনী, সচেতন নাগরিকের অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে সংগঠনটির। ‘কালের সমাজ’-এর পথচলা কেবল একটি নাম বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একটি আদর্শিক অঙ্গীকার। মানুষের কথা বলা, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি করা এবং সমাজের ইতিবাচক দিকগুলোকে উৎসাহিত করাই হওয়া উচিত এই পথচলার মূল শক্তি। আজকে সব বাধা ও প্রতিকূলতা পেরিয়ে সত্যের আলো ছড়িয়ে দিতে এবং ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ‘কালের সমাজ’-এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সময়ের প্রয়োজনে সত্যের পক্ষে, মানুষের কল্যাণেÑএই হোক আগামীর দৃঢ় প্রত্যয়।

সত্যের সঙ্গে আপসহীন, ন্যায়ের পথে অবিচল থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেকনাকে ধারন করে পাঠকের মন জয়ে ধারাবাহিকতা বজায় রেখে পথচলাই কালের সমাজের অঙ্গীকার। একটি কথা না বললেই নয়, নির্দিষ্ট সময়ের মানুষের জীবনযাপন, সুখ-দুঃখ, আশা-আকাক্সক্ষা, সংগ্রাম, সংস্কৃতি ও মূল্যবোধ সাহিত্যের পাতায় জীবন্ত হয়ে ওঠে। সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজের রূপ বদলায়, কিন্তু সাহিত্যে সেই সময়ের মানুষের অনুভূতি ও বাস্তবতা চিরকাল বেঁচে থাকে। এভাবেই কালের সমাজ জায়গা করে নিয়েছে পাঠকের হৃদয়ে। পত্রিকায়টি ৮ তম বছরে সমাজের অন্যায়, অবিচার, বৈষম্য, শোষণ, ভালোবাসা, মানবতা ও মানুষের স্বপ্ন তুলে ধরেছে। তবে একটি সংবাদপত্র  কেবল কাগজের পাতা বা খবরের সমষ্টি নয়; এটি একটি জাতির বিবেক, সময়ের দর্পণ এবং জনগণের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষ এবং ডিজিটাল যুগের এই চ্যালেঞ্জ মাথায় রেখেও আমরা প্রিন্ট ও অনলাইনÑদুই মাধ্যমেই আপনাদের আস্থার মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছি। অপতথ্য বা গুজবের এই ভিড়ে সত্যকে খুঁজে বের করা এবং পাঠকের টেবিলে নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ সংবাদ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কালের সমাজ এর দীর্ঘ এই পথচলায় আমাদের প্রধান শক্তি আপনারাÑআমাদের সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, পরিবেশক এবং শুভানুধ্যায়ী।

আপনাদের গঠনমূলক সমালোচনা, ভালোবাসা ও সমর্থনই আমাদের বারবার ঘুরে দাঁড়াতে এবং ভালো কাজের অনুপ্রেরণা যুগিয়েছে। আগামী দিনেও আমরা গণতন্ত্রের পক্ষে, মানুষের মৌলিক অধিকারের পক্ষে এবং একটি সুন্দর সমাজ গঠনে আপসহীন থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। সত্য প্রকাশে আমরা কখনো পিছপা হব না। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমাদের সঙ্গে থাকা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কালের সমাজ/এসআর

Link copied!